জেলার খবর

রাঙামাটিতে সাবেক ইউপি সদস্য খুন

রাঙামাটি
রাঙামাটি

রাঙামাটির নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য শান্তি কুমার চাকমাকে (৬৫) শনিবার রাতে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আমাদের সংবাদাতা জানিয়েছেন, রাত ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে সশস্ত্র একটি দল রামহরিপাড়ায় আসে। পরে তারা শান্তি কুমার চাকমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর কয়েকটি গুলির আওয়াজ শুনতে পান এলাকাবাসি। পরে এলাকাবাসী শান্তির মরদেহ দেখতে পান।

সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা নিহত শান্তি কুমার চাকমাকে নিজেদের সমর্থক বলে দাবি করেন। তিনি এ ঘটনার জন্য ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) দায়ী করেন।

তবে এ অভিযোগ অস্বীকার করে ইউপিডিএফের নেতা বাবলু চাকমা বলেন, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য নিজেদের সংঘটিত ঘটনায় ইউপিডিএফকে জড়ানো হচ্ছে।

আর নিহতের পরিবারের দাবি, শান্তি কুমার চাকমা কোনো দলের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন না।

নানিয়ারচর থানার সেকেন্ড অফিসার মো. আব্দুল আউয়াল বলেন, ঘটনা শোনার পর এলাকায় বিস্তারিত খোঁজ-খবর নেয়া হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ