জেলার খবর

সরকারের ত্রাণ ভাণ্ডারে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে: মায়া

মায়া
মায়া

সরকারের ত্রাণ ভাণ্ডারে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে— কোনো মানুষ না খেয়ে মরেনি, মরবেন না বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন মায়া।

রোববার কুড়িগ্রামের চিলমারী উপজেলার বলমন্দিয়ার চর, উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নে বন্যা কবলিত এলাকা পরিদর্শন এবং বানভাসীদের মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

কুড়িগ্রামসহ দেশের সকল বন্যা কবলিত এলাকায় বন্যার্তদের জন্য ১০০ দিনের কর্মসূচির মাধ্যমে কাজের ব্যবস্থা করা হবে বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, বন্যার ক্ষতি কটিয়ে উঠতে শুধু ত্রাণ মন্ত্রণালয় নয় আরো সংশ্লিষ্ট অনেক মন্ত্রণালয় কাজ করবে।

পরে মন্ত্রী চিলমারী উপজেলা পরিষদ হল রুমে বন্যা ও পুনর্বাসন বিষয়ে জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় সুধীজনদের সঙ্গে এক মতবিনিময় সভায় যোগ দেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ