জেলার খবর

পাবনায় আ’লীগ নেতার রিভলবারের গুলিতে কলেজ ছাত্র নিহত

পাবনা
পাবনা

পাবনায় আওয়ামী লীগ নেতার লাইসেন্স করা রিভলবার তার গাড়িচালক নাড়াচাড়া করতে গিয়ে বেড়িয়ে পড়া গুলিতে এক ছাত্র নিহত হয়েছেন।

রোববার রাত ৯টার দিকে রাধানগর মহল্লার ইছামতি স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

মাসুদ হোসেন (২২) পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের (সম্মান) ৪র্থ বর্ষের ছাত্র ছিলেন।

মাসুদ হোসেন আতাইকুলা থানার সোলাবাড়িয়া গ্রামের মকছেদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাত ৯টার দিকে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হামিদ মাস্টারের লাইসেন্স করা রিভলবারটি গাড়ির মধ্যে রেখে তিনি বাইরে যান। এসময় গাড়িরচালক শাকিল মিয়া রিভলবারটি নাড়াচাড়ার একপর্যায়ে হঠাৎ রিভলবারের গুলি বের হয়ে মাসুদ নামের ওই ছাত্রের বুকে লাগে। এতে গুলিবিদ্ধ হয়ে মাসুদ ঘটনাস্থলেই মারা যান।

এ ব্যাপারে আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ মাস্টার মুঠোফোনে সাংবাদিকদের ঘটনাটি নিশ্চিত করে।

তিনি বলেন, গাড়ি থেকে নেমেই তিনি নামাজ আদায় করতে মসজিদে যান। যাওয়ার সময়ে গাড়ির মধ্যেই লাইসেন্স করা রিভলবারটি রেখে যান। এ সময় তার গাড়িরচালক শাকিল রিভলবারটি নাড়াচারার একপর্যায়ে অসাবধানতা বসত টিগারে চাপ দিলে এ অনাকাংখিত ঘটনা ঘটে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

তিনি বলেন, চালক শাকিল মিয়াকে আটক করা হয়েছে। আর আব্দুল হামিদ মাস্টারের লাইসেন্স করা রিভলবারটি জব্দ করা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ