জেলার খবর

আবারো সাতছড়িতে অস্ত্র-গুলি উদ্ধার

হবিগঞ্জ
হবিগঞ্জ

হবিগঞ্জের চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যান থেকে মঙ্গলবার ভোরে আবারো বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে ৯টি এস. এম. জি. রাইফেল, ১টি এস এম সি, ১টি বেটাগান, ১টি মিলিমিটার অটোরাইফেল, ৬টি এস. এল. আর, ২টি এল এম জি, ১টি স্নাইপার টেলিস্কোপ সাইড ও ২৪০০ রাউন্ড গুলি। র‌্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পে ১২ টার দিকে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

র‌্যাবের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, গোয়েন্দা নজরদারীর অংশ হিসেবে দীর্ঘদিন থেকে সাতছড়ির বিভিন্ন টিলায় অস্ত্রের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছেন তারা।

কম্পানি কমান্ডার মোছাব্বির হোসেন দেশ টিভিকে জানিয়েছেন, আজ ভোরে সাতছড়ি এলাকা থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে কি পরিমান অস্ত্র উদ্ধার হয়েছে বা কোনো স্থান থেকে উদ্ধার করা হয়েছে সে সম্পর্কে এখনো কিছু জানা যায় নি।

উল্লেখ্য, গত ৩ জুন র‌্যাব-৯ সাতছড়ি এলাকার পাহাড়ের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সামরিক অস্ত্র, গোলাবারুদসহ বিস্ফোরক উদ্ধার করা হয়। এরপর থেকেই তারা নিয়মিত গোয়েন্দা নজরদারির পাশাপাশি বিভিন্ন সময় অভিযান পরিচালনা করেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ