জেলার খবর

পাবনায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

পাবনা
পাবনা

পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগ নেতা রফিকুল ইসলাম লাবলুকে (৩৫) সোমবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রুপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্পের ঠিকাদারি কাজ শেষে মোটরসাইক করে লাবলু যোগে বাড়ি ফেরার সময় পাকশী রেলওয়ে স্টেশনের কাছে পৌঁছামাত্র রাস্তায় দড়ি বেঁধে মোটরসাইকেলের গতিরোধ করে দুর্বত্তরা। এ সময় তাকে কুপিয়ে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় তারা।

পরে এলাকাবসি মুমুর্ষ অবস্থায় লাবলুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীণ অবস্থায় মঙ্গলবার সকালে লাবলু মারা যান।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাস এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। তারপরও ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে, যুবলীগ নেতা লাবলু হত্যাকাণ্ডের প্রতিবাদে ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে এলাকাবাসি। রুপপুর পাকার মোড়ে ব্যারিকেড দিয়ে উত্তর ও দক্ষিণাঞ্চলের মধ্যে চলাচলকারী সব ধরনের যানবাহন বন্ধ করে দেয় বিক্ষুব্ধরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ