টাঙ্গাইলের ঘাটাইলের পাকুটিয়া নামকস্থানে মঙ্গলবার বেলা ১২টায় বাসের চাপায় দুই জন মারা গেছেন।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কবির সাংবাদিকদের বলেন, রিকশা ভ্যান চালক শুকুর মাহমুদের (৪৫) ভ্যানে করে বারেক (৬০) ঘাটাইল থেকে পাকুটিয়া যাচ্ছিলেন। এ সময় ধনাবাড়ী থেকে ঢাকাগামী বিনিময় পরিবহনের একটি বাস পিছন থেকে ভ্যানটিকে চাপা দেয়।
এ সময় ঘটনাস্থলেই আব্দুল বারেক নিহত ও ভ্যান চালক শুকুর আহত হয়। পরে মুমূর্ষু অবস্থায় শুকুরকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোয়া ২টায় তার মৃত্যু হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: