জেলার খবর

কমছে পানি, বাড়ছে ভাঙন

বন্যা
বন্যা

বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে কুড়িগ্রাম, শরীয়তপুর, মানিকগঞ্জ, বগুড়া, গাইবান্ধা, সিরাজগঞ্জ ও জামালপুরে। এসব জায়গার পদ্মা, যমুনা, ব্রহ্মপুত্র, তিস্তা, করতোয়াসহ অনেক নদ-নদীর পানি কমতে শুরু করেছে।

তবে এখনও অনেক স্থানে এসব নদ-নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মাদারীপুরে পদ্মার পানি আবারো বাড়তে শুরু করেছে। এসব এলাকায় অব্যাহত রয়েছে নদী ভাঙন।

কুড়িগ্রামে ধীর গতিতে কমছে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তাসহ সবগুলো নদ-নদীর পানি। ফলে জেলায় উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির। নিম্নাঞ্চলের চর-দ্বীপচরের বসতভিটা থেকে পানি দ্রুত নেমে না যাওয়ায় ঘরে ফিরতে পারছে না বাসভাসীরা। ফলে দেখা দিয়েছে খাদ্য সঙ্কট।

এদিকে, বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে শরীয়তপুর, মানিকগঞ্জ, বগুড়া, গাইবান্ধা, সিরাজগঞ্জ ও জামালপুরে। এসব জায়গার পদ্মা, যমুনা, ব্রহ্মপুত্র, তিস্তা, করতোয়াসহ অনেক নদ-নদীর পানি কমতে শুরু করেছে। তবে, ভাঙন অব্যাহত রয়েছে মাদারীপুরে। জেলারভাগ্যকুল পয়েন্টে পদ্মার পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এছাড়া বন্যা কবলিত এলাকাগুলোতে দেখা দিয়েছে নানা পানিবাহিত রোগ। রয়েছে খাবার ও সুপেয় পানির অভাব। স্থানীয় প্রশাসনের পাশাপাশি ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে বিভিন্ন সংগঠন, যদিও তা অপ্রতুল।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ