হবিগঞ্জের চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানের বুধবারও অভিযান চালাচ্ছে শ্রীমঙ্গল র্যাব-৯ এর সদস্যরা।
মঙ্গলবার সকালে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে শ্রীমঙ্গলের র্যা ব- ৯ এর সদস্যরা। গোয়েন্দা নজরদারীর অংশ হিসেবে রোববার থেকে তারা সাতছড়ির বিভিন্ন টিলায় উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।
এর আগে, গত ৩ জুন সাতছড়ির বিভিন্ন পাহাড়ী এলাকা থেকে বিপুল পরিমান সামরিক অস্ত্র, গোলাবারুদ ও বিষ্ফোরকদ্রব্য উদ্ধার করে র্যাব।
আগের এসমস্ত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের ঘটনায় চুনারুঘাট থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে ২টি মামলা হয়। মামলা ২টি তদন্তাধীন রয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: