জেলার খবর

একজন চিকিৎসক দিয়ে চলছে সুনামগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স

সুনামগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স
সুনামগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৪ জন চিকিৎসকের জায়গায় মাত্র একজন চিকিৎসক দিয়ে চলছে। ৩১ শয্যা বিশিষ্ট এ হাসপাতালটিতে সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হয় হাসপাতাল কর্তৃপক্ষকে। এ অবস্থায় চিকিৎসা সেবার মান নিয়েও নানা অভিযোগ রয়েছে।

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ৫টি ইউনিয়নের একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্স। হাসপাতালে ৮ জন মেডিকেল অফিসার ও ৬ জন ডাক্তারসহ ১৪ জন চিকিৎসকের পদ থাকলেও মাত্র একজন চিকিৎসক দিয়েই কোনমতে চলছে চিকিৎসা সেবা।

এছাড়া, উপসহকারী মেডিকেল অফিসারের ৬টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র একজন। আর ২০ জন নার্স থাকার কথা থাকলেও রয়েছেন মাত্র ৬জন।

চিকিৎসার জন্য হাসপাতালে গিয়েও অনেক সময় হতাশ হয়ে ফিরে যেতে হয় দূর-দূরান্ত থেকে আসা রোগীদের। আর পর্যাপ্ত নার্স না থাকায় রোগীদের চিকিৎসা সেবা দেওয়াও কঠিন হয়ে দাঁড়িয়েছে।

এদিকে, হাসপাতালের সমস্যা সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানিয়েছেন সুনামগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. নিশিত নন্দী মজুমদার।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ