জেলার খবর

আর কতোদিনে শেষ হবে সীতারামপুর সেতুর নির্মাণকাজ

সীতারামপুর সেতু
সীতারামপুর সেতু

তিন বছরেরও নড়াইলে সীতারামপুর সেতুর নির্মাণকাজ শেষ না হওয়ায় নির্মাণাধীন সেতুর পাশ দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। ফলে ব্যাহত হচ্ছে নড়াইল-যশোর-ঢাকা মহাসড়কের যোগাযোগ ব্যবস্থা। চরম দুর্ভোগ পোহাতে হচ্ছেন যাত্রীদের।

শতবছরের জরাজীর্ণ নড়াইলের সীতারামপুর সেতুকে এক সময় ঝুঁকিপূর্ণ ঘোষণা করে কর্তৃপক্ষ। ২০১১ সালের ১৮ মার্চ ভেঙে পড়ে সেতুটি।

পরে দুই কোটি ৮১ লাখ টাকায় ৭৪ মিটার দীর্ঘ নতুন সেতু নির্মাণের জন্য ২০১২ সালের ২২ জানুয়ারি যৌথভাবে কার্যাদেশ পান মেসার্স সিকদার কনসট্রাকশনের কর্ণধার মোহাম্মদ ওয়াহিদ্দুজ্জামান।

২০১৩ সালের ২২ জুলাই এর মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও নানা অজুহাতে বিলম্বিত করা হচ্ছে নির্মাণকাজ।

এদিকে, সেতুর নির্মাণ কাজ শেষ না হওয়ায় পাশের ঝুঁকিপূর্ণ ১৪০ মিটার বিকল্প সড়ক দিয়ে চলছে যানবাহন। প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

নির্মাণ কাজে বিলম্বের জন্য কম অর্থ বরাদ্দের অজুহাত দেখান নির্মাণ কাজের ঠিকাদার। নির্মাণকাজ বিলম্ব হওয়ার কথা স্বীকার করেছেন নড়াইলের সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তারা তাপসী দাস।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ