জেলার খবর

বাগেরহাটে আ’লীগ নেতাকে কুপিয়ে হত্যা

বাগেরহাট
বাগেরহাট

বাগেরহাটে মোড়লগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়াডে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম সিকদারকে বুধবার কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

এলাকাবাসিদের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রাত ৯টার দিকে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে মোজামকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মোড়লগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম খান সাংবাদিকদের বলেন, পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার সকালে নিহতের মরদেহ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ