চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমানের টয়লেট থেকে ২৮ কেজি স্বর্ণ উদ্ধার করেছে বিমানবন্দর কাস্টমস।
বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যাংকক থেকে আসা রিজেন্ট এয়ারওয়েজের একটি বিমানের টয়লেট থেকে এ স্বর্ণেবার উদ্ধার করা হয়।
বিমানবন্দর কাস্টমসের সহকারি কমিশনার অথেলো চৌধুরী বলেন, বিমানটি বন্দরে অবতরণের পর নিয়ম অনুযায়ি তল্লাশি চালায় কাস্টমস। এসময় বিমানের টয়লেটে বেশ কিছু ব্যাগে লুকিয়ে রাখা ২৪০টি স্বর্ণবার উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, উদ্ধারকৃত এসব স্বর্ণেরবারের ওজন ২৮ কেজি। আনুমানিক মূল্য ১২ কোটি টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: