জেলার খবর

‘মা’ হাসিনাকে দিয়ে যাত্রা শুরু আয়েশা আলমাছ বৃদ্ধাশ্রমের

আয়েশা আলমাছ বৃদ্ধাশ্রম
আয়েশা আলমাছ বৃদ্ধাশ্রম

হতভাগিনী ‘মা’ হাসিনা বেগমকে নিয়ে গত সোমবার যাত্রা শুরু করলো নারায়ণগঞ্জ জেলার নব নির্মিত আয়েশা আলমাছ বৃদ্ধাশ্রম। মা হাসিনাকে বস্তায় ভরে পঞ্চবটির শাসন গাঁও রাস্তায় ফেলে রেখে পালিয়ে যান তার সন্তানেরা। স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ দেড় মাস চিকিৎসা শেষে তাকে আনুষ্ঠানিকভাবে আয়েশা আলমাছ বৃদ্ধাশ্রমে হস্তান্তর করা হয়।

নারায়ণগঞ্জের সৈয়দপুরে গত সোমবার উদ্বোধন করা হয় আয়েশা আলমাছ বৃদ্ধাশ্রম। উপজেলার হাজী সামছুন্নাহার আইডিয়াল স্কুল মাঠে এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাজের অসহায়, অবহেলিত নারীদের আশ্রয়ের জন্যই নির্মান করা হয়েছে এ আশ্রম। নারায়ণগঞ্জে এটিই প্রথম বৃদ্ধাশ্রম।

চলতি বছরের ১৬ জুলাই বৃদ্ধা হাসিনা বেগমকে তার সন্তানেরা রাস্তায় ফেলে রেখে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসা ভর্তি করে। সোমবার আশ্রমে বৃদ্ধা হাসিনা বেগমকে হাসপাতাল থেকে নিয়ে আসা হয়।

শিল্পপতি ও সমাজসেবক আলমাছ আলী এ বৃদ্ধাশ্রম নির্মাণ করেন। সমাজের হাসিনা বেগমের মত এমন অসংখ্য অসহায় বৃদ্ধকে পরম মমতায় লালন পালনের জন্যই নির্মান করা হয়েছে এ আশ্রম।

সন্তানদের অবহেলায় আর কোন ‘মা’ এর আশ্রয় যেন বৃদ্ধাশ্রমে না হয় এমন প্রত্যাশা এলাকাবাসির।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ