আগামী ২০১৮ সালের মধ্যে পদ্মা সেতুর কাজ শেষ করে চলাচলের জন্য উন্মোক্ত করে দেয়া হবে—জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু বিষয়ক মন্ত্রণালয়েরমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়ায় অস্থায়ী ফেরি ঘাটের সংযোগ সড়কের কাজ পরিদর্শন গিয়ে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, পদ্মা সেতু নির্মাণের জন্য গুরুত্বপূর্ণ নদী শাসন কাজের প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। নদী শাসন কাজে আগ্রহী তিনটি আর্থিক প্রস্তাবকারী প্রতিষ্ঠানের মধ্যে সর্বনিম্ন দরদাতা ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না সিনো হাইড্রো কোম্পানিকে সুপারিশ করে যাচাই-বাছাই কমিটি আগামী সপ্তাহের মধ্যে ক্রয় কমিটিতে পাঠাবে।
আট হাজার, ৭০০, ৭ কোটি ৮১ লাখ টাকার আর্থিক প্রস্তাব দিয়েছে চায়না ঠিকাদারি প্রতিষ্ঠান সিনো হাইড্রো। এ আর্থিক প্রস্তাব নদী শাসনের জন্য প্রাথমিক প্রস্তাবিত বাজেটের চেয়ে প্রায় ১০% কম বলে জানান মন্ত্রী।
তিনি বলেন, ক্রয় কমিটির আনুষ্ঠানিক পক্রিয়া শেষে প্রধানমন্ত্রী চূড়ান্ত অনুমোদন পেলেই নির্ধারিত ঠিকাদারি প্রতিষ্ঠানকে দ্রুত কার্যাদেশ দেয়া হবে।
পরে তিনি মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ী উপজেলার বাজার এলাকায় বেইলি ব্রিজের সংস্কার কাজ পরিদর্শনে করেন।