জেলার খবর

এলএনজি গ্যাস কারখানাসহ আবাসিকে দেয়ার চিন্তা করছে সরকার

এলএনজি গ্যাস কারখানা
এলএনজি গ্যাস কারখানা

আগামী কয়েক বছরের মধ্যে গ্যাস সংকট কমাতে বিদেশ থেকে আমদানিকৃত এলএনজি গ্যাস দেশের বিভিন্ন কারখানাসহ আবাসিকে দেয়ার জন্যে চিন্তা করছে সরকার—জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

শুক্রবার চট্টগ্রামে স্টেট অব আর্থ প্রযুক্তিতে ৭০ হাজার মেট্রিকটন ধারণক্ষমতা সম্পন্ন প্রযুক্তি নির্ভর ওমেরা ফুয়েলস লিমিটেডের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

জ্বালানি এবং কয়লাভিত্তিক বিদ্যুত উৎপাদনে বেসরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানদের এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, বেসরকারি প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসলে সরকার সহযোগিতা করবে।

এ সময় চট্টগ্রাম ১২ আসনের এমপি শামসুর হক চৌধুরী, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব আবু বকর সিদ্দিক,স্ব রাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোজাম্মেল খান বক্তব্য রাখেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ