পাকিস্তানের দোসররা একাত্তরে মানবতাবিরোধী অপরাধীদের বাঁচাতে মাঠে নেমেছে— আন্দোলনের নামে তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
শুক্রবার সকালে খুলনায় বন্ধ হয়ে যাওয়া দাদা ম্যাচ ফ্যাক্টরি পরিদর্শনে গিয়ে মন্ত্রী এ কথা বলেন।
ধর্মের নাম ভাঙিয়ে যারা দেশটাকে আফগানিস্তান ও ইরাকের মত ব্যর্থ রাষ্ট্র বানাতে চায় তাদের বিষয়ে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় তিনি আরও বলেন, বিএনপির আন্দোলন হচ্ছে মানুষ হত্যা করা আর যানবাহনে আগুন দেয়া।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: