একুশে পদক পাওয়া শাস্ত্রীয় সংগীতের বিশিষ্ট গুরু পণ্ডিত রামকানাই দাশ মারা গেছেন। শুক্রবার রাত ১০টা ৫০ মিনিটে রাজধানীর মেট্রোপলিটন হাসপাতালে মারা যান তিনি।
শনিবার সকালে সিলেটে শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন শেষে শেষকৃত্যের জন্য সুনামগঞ্জ নেয়া হচ্ছে। তার মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও সাংস্কৃতিকমন্ত্রীর শোক প্রকাশ করেছেন।
রামকানাই দাশের ছেলে পিনু দাশ তাঁর বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেন।
২৭ আগস্ট মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছিল।
পণ্ডিত রামকানাই দাশকে ২০১৩ সালে মেরিল-প্রথম আলোর পক্ষ থেকে আজীবন সম্মাননা জানানো হয়।
তিনি পুরাতনী বাংলা গান নিয়ে অনেক দিন যাবত্ কাজ করছেন। পুরাতনী বাংলা গানকে নাগরিক শ্রোতাদের কাছে জনপ্রিয় করতে ভূমিকা রাখেন তিনি। দেশে ও দেশের বাইরে তাঁর অসংখ্য ছাত্রছাত্রী রয়েছে।