জেলার খবর

বন্যার পর বেড়েছে ডায়রিয়াসহ পানিবাহিত রোগের প্রভাব

কুড়িগ্রাম
কুড়িগ্রাম

কুড়িগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় বন্যার পানি কমতে শুরু করলেও বেড়েছে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব। বানভাসীরা বাড়ি ফিরলেও দুর্ভোগ কমেনি তাদের।

ঘর-বাড়ি থেকে পুরোপুরি পানি নেমে না যাওয়ায় কাঁদা পানিতে দিন কাটছে বানভাসীদের। এ অবস্থায় বন্যায় ক্ষতিগ্রস্ত ঘর-বাড়ি মেরামতে ব্যস্ত সময় পার করছেন তারা।

বন্যা কবলিত এলাকায় প্রায় ৩০ হাজার টিউবওয়েল পানিতে তলিয়ে যাওয়ায় দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট। এসব এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। বিশেষ করে শিশুরা আক্রান্ত হচ্ছে ডায়রিয়াসহ নানা রোগে।

ঘরে খাবার ও হাতে কাজ না থাকায় খাদ্য সংকটে ভুগছেন অনেক বানভাসী পরিবার। সারকারি-বেসরকারিভাবে ত্রাণ বিতরণের সমন্বয়হীনতা ও স্বজন প্রীতির অভিযোগ করেছেন বানভাসী পরিবারের সদস্যরা।

এদিকে, লালমনিরহাট, জামালপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইলসহ দেশের বন্যাকবলিত এলাকাগুলোতে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আত্রাই, ধলেশ্বরী, কালিগঙ্গাসহ ছোট নদীগুলোর পানি কমতে শুরু করেছে। তবে কুশিয়ারা নদীর শেরপুর পয়েন্টে বিপদসীমার ৩৫ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

এখনও পানিতে তলিয়ে বন্যা কবলিত জেলাগুলোর নিম্নাঞ্চল। বেশিরভাগ জায়গায় পানি নেমে গেলেও দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ।

এসব এলাকায় রয়েছে খাবার ও সুপেয় পানির অভাব। ত্রাণ বিতরণ অব্যাহত থাকলেও তা অপ্রতুল হওয়ায় সব জায়গায় তা পৌঁছাচ্ছে না বলে অভিযোগ দুর্গতদের।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ