ভোলার মেঘনা, তেঁতুলিয়া ও বঙ্গোপসাগরে ভরা মৌসুমেও ইলিশের দেখা মিলছে না। সারাদিন জাল বেয়েও কাঙ্খিত পরিমাণ ইলিশ না পেয়ে হতাশ জেলেরা। তাদের অনেকেই আবার দাদনের দায় মাথায় নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। এদিকে, পর্যাপ্ত ইলিশ মাছ না পাওয়ার দরুন লোকসান গুনছেন আড়তদাররা।
আষাঢ় মাস থেকে শুরু হয় ইলিশের মৌসুম অথচ গত ৩ মাসেও ভোলার জলসীমার দেখা মিলছে না ইলিশের। ফলে মাছের আড়ৎ, হাহাকার চলছে জেলে পল্লীতে জিমিয়ে পড়েছে। নদী ও সাগর মোহনায় দিনের পর দিন বিভিন্ন প্রান্তে জাল বেয়ে জেলেদের খালি হাতে ফিরতে হচ্ছে।
এতে খরচও না উঠায় লক্ষাধিক জেলে দিশেহারা হয়ে পড়েছে। শুধু লোকসান আর দেনার দায়ে চর ফ্যাশনের বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছেন শত শত জেলে।
এদিকে, ইলিশ না থাকায় আর্থিক সংকটে রয়েছে আড়তদাররাও।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা প্রীতিষ কুমার মল্লিক বলেন, গত মৌসুমে জেলায় ১ লাখ ৫ হাজার মেট্রিক টন ইলিশ উৎপাদন হলেও এ মৌসুমে মাত্র ৭৫ হাজার মেট্রিক টন ইলিশ উৎপাদন হয়।
তিনি আরো বলেন, ইলিশ না পাওয়ার প্রধান কারণ জলবায়ুর পরিবর্তন। আগামী মাসেই আবার ইলিশের দেখা মিলবে।