জেলার খবর

সোনাইমুড়ীতে যুবলীগ নেতা খুন

নোয়াখালী
নোয়াখালী

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় আরিফ হোসেন (৩২) নামে এক যুবলীগ নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার রাত ১১টার দিকে উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের পশ্চিম দৌলতপুর গ্রামের বারুল ব্রিজের ওপর দুর্বৃত্তরা তাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় রাতেই পুলিশ নূর মোহাম্মদ নামের একজনকে গ্রেপ্তার করেছে।

আরিফ উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের বদ্রগাঁও গ্রামের সওদাগর বাড়ির যুক্তরাষ্ট্র প্রবাসী সিরাজুল ইসলামের ছেলে। তিনি আমিশাপাড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক ছিলেন।

এ ঘটনায় ক্ষুব্ধ আওয়ামী লীগ কর্মীরা রাতেই পাশে ধন্যপুর গ্রামের এক বিএনপি সমর্থকের দোকানে আগুন দেয়ার চেষ্টা করে। খবর পেয়ে রাতেই পুলিশ সুপার ইলিয়াছ শরীফের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে আমিশাপাড়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

আমিশাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি মো. হুমায়ন কবির এই হত্যাকাণ্ডের জন্য বিএনপির সন্ত্রাসীদের দায়ী করেছেন। তিনি জানান, আরিফ আমিশাপাড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক। কয়েকদিনের মধ্যে তার যুক্তরাষ্ট্র যাওয়ার কথা ছিল।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উল ইসলাম জানান, নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় জড়িত সন্দেহে নূর মোহাম্মদ নামে একজনকে আটক করা হয়েছে। হত্যার ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ