এক দল বোমা মেরে মানুষ হত্যা করে, অন্য দল ক্ষমতার লোভে এক দলীয় শাসন কায়েম করে গুম করে আর তাদের তৈরি গডফাদাররা আইন নিয়ন্ত্রণ করে বলে মন্তব্য করেছেন জাতীয়পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। রোববার হবিগঞ্জ জেলা জাতীয়পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, দেশে আইনের শাসন নেই। আগুন জ্বালিয়ে মানুষ হত্যাকরে দেশে অশান্তি তৈরি করেছে তারা। খুন করলে বিচার নাই, গুম করলে কিছুই হবেনা। তাই এখন একটাই শ্লোগান দুই দলের দিন শেষ জাতীয় পার্টির বাংলাদেশ।
জাতীয়পার্টির আমলে দেশ শান্তিতে ছিল, তাই সামনের জাতীয় নির্বাচনে জাতীয়পার্টিকে ক্ষমতায় আনার আহ্বান জানান তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: