জেলার খবর

রংপুরের ৮টি জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

রংপুর
রংপুর

রংপুর বিভাগের ৮টি জেলায় সোমবার ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। রংপুর থেকে ঢাকাসহ আন্তজেলা ও দূরপাল্লার কোনো বাস-ট্রাক চলাচল করছে না। এতে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মোটর শ্রমিক ইউনিয়ন ও মোটর মালিক সমিতির মধ্যে রোববার রাত সাড়ে ৮টায় ও সাড়ে ৯টায় দুই দফা ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পক্ষ পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এ সময় তিন পুলিশ কনস্টেবলসহ দুই পক্ষের ১০ জন আহত হন।

মোটর শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে ২টি মোটরসাইকেলে আগুন দেয়া হয়। পুলিশ লাঠিপেটা করেছে। ৩৫টি রাবার বুলেট ছুড়েছে।

এ ব্যাপারে মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এমএ মজিদ বলেন, মালিকপক্ষের লোকজন শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে হামলা করে শ্রমিকদের আহত করেছেন। তারা দুটি মোটরসাইকেলে আগুন দেয়। এ পরিস্থিতিতে রংপুর বিভাগের ৮ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।

কোতোয়ালি থানার পরিদর্শক (ওসি) মিজানুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রোববার রাতে রাবার বুলেট ও লাঠিপেটা করা হয়েছে। বর্তমানে বাসস্ট্যান্ডে পুলিশ মোতায়েন রয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ