ফরিদপুর সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কানাইপুর পুলিশ ফাঁড়ির কাছে সোমবার দায়িত্ব পালনের সময় যাত্রিবাহী বাসের চাপায় নিহত হয়েছেন হাইওয়ে পুলিশের এক কর্মকর্তা।
পুলিশ জানিয়েছে, জয়নাল আবেদীন বিভিন্ন যানবাহনের কাগজপত্র পরীক্ষা করছিলেন। এ সময় কামারখালী থেকে ফরিদপুরগামী একটি যাত্রিবাহী বাস তাকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাসটিকে পুলিশ আটক করাতে পালেও বাসের চালক ও হেল্পার পালিয়ে যায়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: