গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সোমবার শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষে শিক্ষক-পুলিশসহ ২০ জন আহত হয়েছেন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশ আবাসিক হলে সিট বরাদ্দ ও বিশুদ্ধ খাবার পানি সরবরাহসহ ১৭ দফা দাবিতে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়ক অবরোধ করে। এ সময় পুলিশ বাধা দিলে ইট-পাটকেল ছোড়ে আন্দোলনরত শিক্ষার্থীরা।
এতে এক শিক্ষক আহত হলে ক্ষুদ্ধ হয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালায় শিক্ষার্থীদের আরেকটি অংশ। এরপর শিক্ষার্থীদের দুই অংশ ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ বাধে।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: