ফরিদপুরের বাইপাস সড়কের পিয়ারপুর নামক স্থানে সোমবার রাতে গরুবাহী ট্রাক খাদে পড়ে ৩ জন মারা গেছেন। আহত হয়েছেন ৫ জন।
পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, কুষ্টিয়া থেকে ঢাকাগামী গরু বোঝাই একটি ট্রাক ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে গরু ব্যবসায়ী ঠাণ্ডু ও শওকত দুই জনের মৃত্যু হয়। এ সময় ট্রাকের ধাক্কায় রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটি হেলে তার ছিড়ে পড়লে ট্রাকটি বিদ্যুতায়িত হয়ে যায়।
পরে স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করলে পিয়ারপুর গ্রামের লিটু মাতুব্বর নামের একজন বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা যায়। ট্রাকে থাকা ২০টি গরুর মধ্যে ৭টি গরুও মারা যায়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ শুরু করে। আহতদেরকে ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: