ফেনীর দাঁগনভূঞায় সাইফুল ইসলাম (২৭) নামে একজন শ্রমিক লীগ নেতাকে তুলে নিয়ে গিয়ে নোয়াখালীর সেনবাগে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার রাত ১১টার দিকে সেনবাগ উপজেলার সেবারহাটের তিনপুকুরিয়া রাস্তা থেকে মরদেহ উদ্বার করেছে পুলিশ।
আমাদের সংবাদদাতাকে জানিয়েছেন, সাইফুল ইসলাম সোমবার সন্ধায় দাঁগনভূঞার সীমান্তবর্তী সেনবাগ বাজারে যান। পরে ৭টার দিকে ৭/৮ জন দুর্বৃত্তদের অস্ত্রের মুখে তাকে সেবারহাট বাজার থেকে তুলে নিয়ে বাজারের অদূরে গলা কেটে হত্যা করে তার মৃতদেহ ফেলে রেখে যায়।
ফেনী জেলা যুবলীগের আহ্বায়ক ও দাঁগনভূঞা উপজেলা চেয়ারম্যান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিবির ক্যাডাররা পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: