নদ-নদীগুলোর পানি কমে যাওয়ায় সারাদেশের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে দুর্গত এলাকাতে বন্যা পরবর্তী বিভিন্ন দুর্যোগ দেখা দিয়েছে।
কুড়িগ্রাম পয়েন্টে ব্রহ্মপুত্র, তিস্তা ও ধরলার পানি কমে যাওয়ায় বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। এসব এলাকায় বন্যার পানি জমে প্রায় ৬০০ হেক্টর জমির সবজি নষ্ট হয়ে গেছে।
জেলার ৯ উপজেলার কাঁচা-পাকা সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় ভেঙে পড়েছে গ্রামীন যোগাযোগ ব্যবস্থা।
এছাড়াও দেখা দিয়েছে বিভিন্ন পানিবাহিত রোগ, রয়েছে খাদ্য ও সুপেয় পানির সঙ্কট।
এদিকে, পানি নামেত শুরু করার সঙ্গে সঙ্গেই টাঙ্গাইল, সিরাজগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, মুন্সীগঞ্জ, বরিশালসহ বিভিন্ন জেলায় নদী ভাঙন দেখা দিয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: