গাজীপুরের কোনাবাড়িতে মঙ্গলবার রাতে একটি অবৈধ অ্যালুমিনিয়াম কারখানা জব্দ করেছে (র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন) র্যা ব-১।
র্যা ব-১ কমান্ডার জিয়াউর রহমান সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কারখানা থেকে ২৫ কোটি টাকারও বেশি ক্যাবলে উদ্ধার করা হয়েছে। ওই বিদ্যুতের তার আগুনে গলিয়ে অ্যালুমিনিয়াম বার তৈরি করা হচ্ছিল।
এছাড়া কারখানা থেকে বিবিয়ানা-কালিয়াকৈর সঞ্চালন লাইন চুরি হওয়ায় বিপুল পরিমান বৈদ্যুতিক তার ও তিনটি ট্রাকসহ ১৩ জন শ্রমিককে আটক করা হয়।
আটককৃতরা হলেন: আয়ুব আলী, নূরুল ইসলাম, মইন উদ্দিন, মো. মোবারক, লিটন মিয়া, জব্বর মিয়া, হাবিবুল্লাহ, কাউছার, দিদার আলী, মে. সুমন, আলাল হোসেন, হোসেন মিয়া ও আয়াতুল।
শক্তিশালী একটি চক্র এ ঘটনার সঙ্গে জড়িত রয়েছে বলে জানা গেছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: