কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার কাশিপুর সীমান্ত থেকে প্রফুল্ল চন্দ্র (৩৫) নামের এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফ।
মঙ্গলবার সকালে কাশিপুর সীমান্তের নো-ম্যানস ল্যান্ডের নিকট থেকে তাকে ধরে নিয়ে যায় ভারতের ১২৪ নাখারগঞ্জ ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা।
বিএসএফের হাতে আটক প্রফুল্ল চন্দ্রের ফুলবাড়ি উপজেলার খড়িবাড়ি গ্রামের অধির চন্দ্রের ছেলে বলে জানা গেছে।
এ ব্যাপারে কুড়িগ্রাম ৪৫ ব্যাটালিয়নের অধিনায়ক ল্যাফটেনেন্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: