দেশের ছোট-বড় নদ-নদীর পানি কমে যাওয়ায় সার্বিক বন্যা পরিস্থিতির আরো উন্নতি হয়েছে।
তবে দুগর্ত এলাকায় ছড়িয়ে পড়েছে ডায়রিয়াসহ নানা পানিবাহিত নানা রোগ। খাদ্য ও সুপেয় পানির সঙ্কট বাড়ছে। এ সকল এলাকায় কাজ করছে একাধিক মেডিকেল টিম।
ত্রাণ বিতরণ করে যাচ্ছে স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন বেসরকারি সংগঠন, যদিও তা অপ্রতুল।
এদিকে, পানি নেমে যাওয়ার পর থেকেই ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে চলছে নদী ভাঙন। টাঙ্গাইল, সিরাজগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, মুন্সীগঞ্জ, বরিশালসহ বিভিন্ন জেলায় ইতিমধ্যে বিলীন হয়ে গেছে নদী তীরবর্তী বিস্তীর্ণ জনপদ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: