পোশাক খাতে বিনিয়োগ বাড়াতে বিভিন্ন পোশাক কারখানা পরিদর্শন শুরু করেছে ঢাকার জাপানি দূতাবাস। বুধবার আশুলিয়ার নরসিংহপুরে হামীম গ্রুপের বিভিন্ন কারখানা পরিদর্শন করেন জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা।
এ সময় তিনি বাংলাদেশি পোষাক শ্রমিকদের প্রশংসা করে বলেন, বাংলাদেশি শ্রমিকরা কঠোর পরিশ্রমী। পর্যাপ্ত সুযোগ- সুবিধা পেলে এ খাতকে তারা আরো এগিয়ে নিয়ে যাবে।
জাপানি দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় তার সঙ্গে ছিলেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: