দেশের নদ-নদীর পানি কমে যাওয়ায় সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। পানি কমতে শুরু করায় বন্যার্তদের অনেকেই ঘরে ফিরতে শুরু করেছে।
তবে দুগর্ত এলাকায় ছড়িয়ে পড়েছে ডায়রিয়াসহ পানিবাহিত নানা রোগ। রয়েছে খাদ্য ও পানীয় জলের অভাব। এসব এলাকায় কাজ করছে মেডিকেল টিম। দুর্গতদের সহায়তায় স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন বেসরকারি সংগঠন ত্রাণ বিতরণ করলেও প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল।
এদিকে, পানি নেমে যাওয়ার পর থেকেই ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে চলছে নদী ভাঙন। টাঙ্গাইল, সিরাজগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, মুন্সীগঞ্জ, বরিশালসহ বিভিন্ন জেলায় ইতিমধ্যে বিলীন হয়ে গেছে নদী তীরবর্তী বিস্তীর্ণ জনপদ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: