টেকনাফে ইয়াবাসহ এক কলেজ ছাত্রকে আটক হয়েছে পুলিশ ও বিজিবি সদস্যরা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার -টেকনাফ সড়কের হোয়ায়ক্যং নয়াবাজার এলাকা কক্সবাজারগামী বাস থেকে উত্তর আলীখালী এলাকার আব্দুর রহমানকে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে।
টেকনাফ থানার উপপরিদর্শক-এসআই আশিকুর রহমান জানান, স্কুল ব্যাগের ভেতরে করে আব্দুর রহমান ইয়াবা সরবারহ করছিল।
এ ব্যাপারে টেকনাফ মডেল থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি মোক্তার হোসেন।
একই দিন ভোরে বিজিবি সদস্যরা লেদা নাফনদী বেড়ি বাধে এক জেলেকে সন্দেহ হলে তাকে ধাওয়া করে। একপযার্য়ে একটি পুটলি ফেলে দৌঁড়ে পালিয়ে যায় ওই জেলে।
পরে বিজিবি সদস্যরা পুটলাটি উদ্ধার করে ৫৮ হাজার পিচ ইয়াবা পায়। উদ্ধার হওয়া ইয়াবাগুলো নিয়ম মোতাবেক ধ্বংস করা হবে বলে জানিয়েছেন ৪২ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল আবু জার আল জাহিদ।