নভেম্বরের মধ্যে ছিট মহল বিনিময় চুক্তি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে বলে জানিয়েছেন কুড়িগ্রামের বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিয় সমন্বয় কমিটির ভারতীয় অংশের সভাপতি দিপ্তীমান সেন গুপ্ত। বৃহস্পতিবার কুড়িগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আগামী নভেম্বরে ভারতের লোকসভার শীতকালীন অধিবেশনে স্থল সীমান্ত চুক্তি উত্থাপনের কথা রয়েছে। এ বিষয়ে ভারতের আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর পূর্ণ সমর্থন রয়েছে।
চুক্তি বাস্তবায়নে উভয় দেশে জনমত সৃষ্টির পাশাপাশি মানবাধিকার সংগঠনগুলোকেও সম্পৃক্ত করার কথা বলেন তিনি।
পরে বাংলাদেশের ভেতরে ভারতীয় ছিটমহলবাসীর এক প্রতিনিধি সভায় যোগ দেন দিপ্তীমান সেন গুপ্ত।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: