শোষণ ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে মুক্তিযুদ্ধ হয়েছিল—স্বাধীনতা অর্জনের চার দশক পরেও সেই লক্ষ্য এখনো অর্জিত হয়নি জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বৃহস্পতিবার দিনাজপুর শিক্ষা বোর্ডে মেধা তালিকায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) তে দিনাজপুর জেলায় প্রথম স্থান অধিকারী হলিল্যান্ড কলেজ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
বিজ্ঞানভিত্তিক ও প্রযুক্তিগত শিক্ষা ব্যবস্থা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে বলে জানান শিক্ষামন্ত্রী।
এর আগে মন্ত্রী কলেজের বিজ্ঞানাগার, কম্পিউটার ল্যাবসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গেও কথা বলেন।
এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন হুইপ ইকবালুর রহিম এমপি, জেলা প্রশাসক শামীম আল রাজী, শিক্ষা বোর্ড চেয়ারম্যান আহমদ হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: