সড়ক দুর্ঘটনায় সিলেটের জৈন্তা উপজেলায় বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান দৌলা মারা গেছেন।
পুলিশের সূত্র মতে, গতকাল রাতে উপজেলা সদর থেকে মোটরসাইকেলে যোগে নিজ বাড়ি ফেরার পথে সিলেট-তামাবিল সড়কে দুর্ঘটনার শিকার হয়।
নিজপাঠ প্রাথমিক বিদ্যালয়ের পাশে আহত অবস্থায় আওয়ামী লীগ নেতা ও নিজপাঠ ইউনিয়েনে সাবেক চেয়ারম্যান মোখলেসুর পড়েছিলেন। রাত ২টার দিকে এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে নেন তাকে। কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: