জেলার খবর

বাঁশ বাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার

নাটোর
নাটোর

নাটোরে আরমান আলী নামে এক যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সদর উপজেলার রামনগর কৃষ্ণপুর এলাকার একটি বাঁশ বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম খান আমাদের সংবাদদাতাকে জানিয়েছেন, গত বুধবার রাতে আরমানের কয়েকজন সহযোগি বাড়ি থেকে তাকে ডেকে নিয়ে যায়। পরে সে আর বাড়িতে ফিরে আসেনি। শুক্রবার সকালে ওই বাঁশ বাগানের পাশের একটি জমিতে কৃষকরা কাজ করতে গিয়ে প্রচণ্ড দুর্গন্ধ পায়। পরে তারা বিষয়টি এলাকাবাসীদের জানায়। পরে বাঁশ বাগানের ভিতরে একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় তারা। লাশের পাশে নেশা জাতীয় বস্তু ও চুরি ছিনতাই করার সরঞ্জাম পাওয়া গেছে বলেও জানিয়েছেন পুলিশ।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে নেশা বা চুরি ছিনতাইয়ের টাকা ভাগাভাগি নিয়ে সহযোগিরা তাকে হত্যা করে পালিয়ে গেছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ