হুসেইন মুহাম্মদ এরশাদের জাতীয় পার্টিতে এখন উভয় সংকট চলছে বলে মন্তব্য করেছেন সড়ক, পরিবহন ও সেতু বিষয়ক মন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার মানিকগঞ্জের সিঙ্গাইরে নির্মাণাধীন সেতু পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জাতীয় পার্টির মধ্যে অভ্যন্তরীণ যে বিরোধ তৈরি হয়েছে, তা নিজেদেরই সমাধান করতে হবে।
এর পেছনে সরকারের কোনো হাত আছে কি-না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সংসদে আওয়ামী লীগের দুই তৃতীয়াংশের ওপরে আসন রয়েছে। তাই জাতীয় পার্টির ভাঙনে আওয়ামী লীগ সরকারের কোনো দায় নেই।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: