পাঁচ জানুয়ারির নির্বাচনে অংশগ্রহণ না করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
শনিবার মৌলভীবাজার পৌর মিলনায়তনে সমাজতান্ত্রিক দলের (জাসদ) সিলেট বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, খালেদা জিয়া স্বাভাবিক পথ অনুসরণ না করে দেশ, গণতন্ত্র, মানবতা ও রাজনীতি বিরোধী পথ অনুসরণ করছেন। রাজনীতিবিদ, গণমাধ্যমকর্মী, কেউই আইনের ঊর্ধ্বে নন।
গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে সবাইকে আইনের আওতায় আসতে হবে বলেও জানান মন্ত্রী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: