জেলার খবর

এ কে খন্দকারকে অবাঞ্চিত ঘোষণার দাবি

এ কে খন্দকার
এ কে খন্দকার

ইতিহাস বিকৃতি করে বই লেখার অভিযোগে মুক্তিযুদ্ধের উপ অধিনায়ক একে খন্দকারকে অবাঞ্চিত ঘোষণা করেছে গাজীপুরে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ জেলা শাখা।

রোববার জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এ ঘোষণা দেন।

এ সময় ‘১৯৭১; ভেতরে বাইরে’ নামক গ্রন্থে বিতর্কিত তথ্য আর বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে অবমাননা করা হয়েছে এ অভিযোগের ভিত্তিতে বইটি বাজেয়াপ্ত করার দাবি জানান তারা।

এদিকে, একে খন্দকারের বইয়ে ইতিহাস বিকৃতির অভিযোগে জামালপুরের বকশীগঞ্জে বিক্ষোভ মিছিল করেন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল।

পরে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হেলাল মোরশেদ খান বীর বিক্রম।

একই প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে নেত্রকোণায়। সকালে স্থানীয় মুক্তিযোদ্ধারা এ কর্মসূচির আয়োজন করে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ