গণতন্ত্র ও সংবিধান সমুন্নত রাখতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছিলাম—কি পেলাম? ৭৪টি মামলা দেয়া হলো আমার নামে। বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করে সাড়ে ৩ বছর জেলে রাখে ছিল বিএনপি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।
সোমবার ঝালকাঠি জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি।
খালেদা জিয়ার কাছে আমার স্ত্রী হাসপাতালে নেয়ার জন্য আবেদন করেছিল— তিনি অনুমতি দেয়নি বলে জানান তিনি।
এরশাদ বলেন, আমরা আবার ক্ষমতায় যাব। আজ প্রশাসনে দলীয়করণ। সরকারি দলের বিরুদ্ধে কোনো মামলা নেয়া হয় না। একের পর এক খুন গুম হলেও থানায় মামলা হয় না।
বেলা সাড়ে ১২টায় ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত হয়।
অ্যাডভোকেট ইউসুফ মোল্লার সভাপতিত্বে এ সম্মেলনে জাতীয় পার্ঠির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু, পানি সম্পদ মন্ত্রী ও জাতীয় পার্টিও প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সম্মেলনে জেলা জাতীয় পার্টির মো. বজলুর রহমানকে সভাপতি, মাহাবুবুর রহমানকে সাধারণ সম্পাদক এবং আলী হোসেন নান্নুকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্যেও নতুন কমিটি ঘোষণা করা হয়।