জেলার খবর

ঝিনাইদহের ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

ঝিনাইদহ
ঝিনাইদহ

ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ডাকাত মারা গেছেন। আহত হয়েছের দুই পুলিশ সদস্য। মঙ্গলবার ভোর রাত ৩ টার দিকে উপজেলার পাতিবিলা ব্রিজের নিকট এ ঘটনা ঘটে। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও রামদা উদ্ধার করে।

কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন আমাদের সংবাদদাতাকে জানিয়েছেন, জেলার কালীগঞ্জ উপজেলার কালীগঞ্জ-কোটচাদপুর সড়কের পাতিবিলা ব্রীজের নিকট আজ ভোর রাত ৩টার দিকে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে কালীগঞ্জ থানার টহল পুলিশ ঘটনা স্থলে পৌঁছালে ডাকাতরা পুলিশকে লক্ষ করে গুলি ছুঁড়তে থাকে। এসময় পুলিশ পাল্টা গুলি চালালে উভয়ের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়।

বন্দুকযুদ্ধ শেষে ডাকাতরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে এক ডাকাতের মরদেহ উদ্ধার করা হয় বলে জানান তিনি। দুই পুলিশ কনস্টেবল আহত হয়। তখন ঘটনাস্থল থেকে ১টি শার্টারগান, এক রাউন্ড গুলি ও ২টি রামদা উদ্ধার করে পুলিশ।

মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে রাখা হয়েছে। নিহতের নাম পরিচয় এখনও জানাতে যায়নি বলে জানান পুলিশ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ