নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকসার ৪ যাত্রী মারা গেছেন। আহত হয়েছেন ৬ জন। মঙ্গলবার সকালে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের এশিয়ান বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছেন, একজনকে গুরুতর আহত অবস্থায় হাসাপাতালে নেয়ার পথেই মারা যান। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
নিহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন বলে জানিয়েছেন পুলিশ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: