যশোরের বেনাপোল থেকে মঙ্গলবার ১২টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
যশোরের ২৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর হোসেন আমাদের সংবাদদাতাকে জানিয়েছেন, গোপনে বেনাপোল সীমান্ত দিয়ে স্বর্ণ পাচারের খবর জানতে পেরে বিজিবির একটি দল বেনাপোল বাসষ্ট্যান্ডে অবস্থান নেয়।
সেখানে তৈয়বুর রহমানকে তল্লাশি করে তার শরীরে বাধা অবস্থায় ১২টি স্বর্ণের বার উদ্ধার করে তারা। যার আর্থিক মূল্য প্রায় সোয়া ১ কোটি টাকা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: