সুনামগঞ্জে শিশুদের নিউমোনিয়ার আক্রান্ত হওয়ার সংখ্যা বেড়েই চলছে। গত কয়েকদিনে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হয়েছে ধারন ক্ষমতার চেয়ে ৬ গুণ বেশি শিশু। ফলে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন ডাক্তার ও নার্সরা।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, গত কয়েকদিনে সুনামগঞ্জে নিউমোনিয়ায় ব্যাপক হারে আক্রান্ত হচ্ছে শিশুরা। সদর হাসপাতালে প্রতিদিনই ভর্তি হচ্ছে অসংখ্য শিশু। শিশু ওয়ার্ডে গিয়ে দেখা যায় ৩০ শয্যার কামরায় গাদাগাদি করে আছে নিউমোনিয়া আক্রান্ত শিশুরা। সোমবারই ভর্তি হয়েছে ১৭০ জন আর বহির্বিভাগে চিকিৎসা নিয়েছে শতাধিক শিশু। এ সব শিশুদের সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন ডাক্তাররা।
স্বজনদের অভিযোগ, পর্যাপ্ত শয্যা ও ওষধ সঙ্কটের কারণে বাইরে থেকে তা সংগ্রহ করতে হচ্ছে।
সুনামগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক ডা. এহছান উজ জামান বলেন, গত কয়েকদিনে হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নেয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত ভর্তি শিশুর সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। ফলে শয্যা ও ওষধের তীব্র সংকট সৃষ্টি হয়েছে।
তবে মায়েরা একটু সচেতন হরেই নিউমোনিয়া থেকে রক্ষা পেতে পারে শিশুরা সুনামগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক ডা. মালেকা বাহার।
তিনি বলেন, ‘তারা (মায়েরা) যদি একটু সচেতন হন তাহলে শিশুরা এ নিউমোনিয়া থেকে রক্ষা পাবে এবং হাসপাতালের ওপরও চাপ কমে আসবে।’