জামাত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর চূড়ান্ত রায়কে কেন্দ্র করে মামলার বাদি মাহবুবুল আলম হাওলাদারসহ সাক্ষীদের নিরাপত্তার জন্য পিরোজপুর পুলিশ লাইনে রাখা হয়েছে।
আমাদের পিরোজপুর সংবাদদাতা জানিয়েছেন, পিরোজপুর পুলিশ লাইনে নেয়ার আগে তাদের পাড়েরহাটের নৌ পুলিশ ফাঁড়িতে রাখা হয়।
গত তিন দিন ধরে পুলিশ প্রহরায় রয়েছেন তারা। এছাড়াও, মাহবুবুল আলমের পরিবারের সদস্যদের নিরাপত্তার স্বার্থে তার গ্রামের বাড়িতেও পুলিশ মোতায়েন রয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: