জেলার খবর

পাবনার ট্রাকের সঙ্গে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ২

সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

পাবনা সদরের মজিদপুর এলাকার বৃহস্পতিবার মজিদপুর এলাকায় পাবনা-ঈশ্বরদী মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে কাভার্ড ভ্যানের ধাক্কায় ২ জন মারা গেছেন।

নিহতরা হলেন : পাবনার শালগাড়িয়া তালবাগানপাড়া মহল্লার নুরুল ইসলাম (৩৫) ও সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের আব্দুল জলিল (৪২)।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, পাবনা-ঈশ্বরদী মহাসড়কের মজিদপুর এলাকায় সড়কের পাশে একটি ট্রাক দাঁড় করানো ছিল। এ সময় পাবনা থেকে ঈশ্বরদীগামী একটি কাভার্ডভ্যান ওই ট্রাকের পিছনে গিয়ে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ২ জন মারা যান। পরে স্থানীয়দের কাছ থেকে খবর ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হামিদ বলেন, কাভার্ড ভ্যানের চালক ঘুমের ঘোরে গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটে বলে ধারনা করা হচ্ছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ