জেলার খবর

নড়াইলে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

নড়াইল
নড়াইল

নড়াইলের কালিয়ায় বৃহস্পতিবার ভোরে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ সেকেন্দার আলী সরদার (৪৫) ওরফে সেকেন ডাকাত নিহত হয়েছেন।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, একটি হত্যা মামলায় বুধবার সেকেন্দারকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক রাতে অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। তাদের উপস্থিতি বুঝতে পেরে সেকেন্দারের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পরে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় পালাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই সেকেন্দার আলীর মৃত্যু হয়। এতে পুলিশের ৩ কর্মকর্তা আহত হন।

পরে ঘটনাস্থল থেকে একটি শার্টারগান, ৫ রাউন্ড গুলি ও একটি পাইপগান এবং ২ রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করেছে পুলিশ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ