জেলার খবর

রাঙামাটিতে মন্দির কমিটির সভাপতিকে হত্যা

রাঙামাটি
রাঙামাটি

রাঙামাটির নানিয়াচরের বুড়িঘাট জগন্নাথ মন্দির কমিটির সভাপতি বাবুল দে (৫০) কে ডেকে নিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে মনখোলামুখ এলাকায় বাবুল দে’র মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

বুধবার রাতে ৩ সঙ্গীসহ বাবুল দে’কে খবর দিয়ে আমতলি এলাকায় ডেকে নেয় স্থানীয় একটি সশস্ত্র গ্রুপ। পরে রাতে অন্য দুই সঙ্গী উত্তম তালুকদার ও মৃদুল দে’কে ছেড়ে দিলেও ভোরে মনখোলামুখ এলাকায় বাবুল দে’র মৃতদেহ পাওয়া যায়। তাকে গলায় গামছা পেছিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।

স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বুধবার রাত সাড়ে আটটার দিকে স্থানীয় বুড়িঘাট বাজারের ৩ ব্যবসায়ী বাবুল দে, উত্তম তালুকদার ও মৃদুল দে কে আমতলি এলাকায় ডেকে পাঠায় আঞ্চলিক একটি দল। পরে রাত আনুমানিক ১২টার দিকে উত্তম তালুকদার ও মৃদুল দে’কে ছেড়ে দিলেও বাবুল দে’কে আটকে রাখে। ছাড়া পেয়ে তারা তাৎক্ষনিকভাবে বুড়িঘাট সেনা জোনকে বিষয়টি অবহিত করে।

পরে সেনা সদস্যরা তল্লাশির এক পর্যায়ে আজ সকালে আমতলীর মনখোলামুখ এলাকায় বাবুল দের মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ