জেলার খবর

আগামীকাল টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন। সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি। বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করার কথা রয়েছে শেখ হাসিনার।

পরে মাজার প্রাঙ্গনের পাবলিক প্লাজা থেকে নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার ১০ হাজার পরিবারের মধ্যে বিদ্যুৎ সংযোগ, টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের ৩০ কিলোওয়াট সোলার প্যানেল, সোনালী ব্যাংক, টুঙ্গিপাড়া শাখার নিজস্ব ভবনসহ বেশ কয়েকটি নবনির্মিত ব্রীজের উদ্বোধন করার কথা রয়েছে।

সিংক: আব্দুল হালিম, সভাপতি, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বর্নিল সাজে সাজানো হয়েছে শহরকে। ঘষে-মেজে পরিস্কার করা হচ্ছে গুরুত্বপূর্ণ সব স্থাপনা। সড়কের বিভিন্ন স্থানে নির্মিত হয়েছে কয়েক’শো তোরণ। মোড়ে মোড়ে শোভা পাচ্ছে বিভিন্ন রঙের ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড।

এদিকে, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ